Ortho Songbad আর্কাইভ

মির্জা ফখরুল আবারও করোনায় আক্রান্ত

মির্জা ফখরুল আবারও করোনায় আক্রান্ত
ফের করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ২৫ জুন সন্ধ্যা ৬টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। তিনি ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে আছেন।

এর আগে চলতি বছর ১১ জানুয়ারি কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন তিনি। করোনার বুস্টার ডোজও নিয়েছিলেন মির্জা ফখরুল।

মুল সাইট থেকে

পুজিবাজার