রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭০
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
রোববার (২৬ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১ হাজার ১৫৩ পিস ইয়াবা, ১১৯ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ১১.৫ গ্রাম হেরোইন ও ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।