ডিএমপির অভিযানে গ্রেফতার অর্ধশতাধিক মাদক কারবারি
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে তিন হাজার ৮০৪ পিস ইয়াবা, নয় কেজি ৩০০ গ্রাম গাঁজাও ১৬৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রোববার (২৬ জুন) ভোর ছয়টা থেকে সোমবার (২৭ জুন) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।