Ortho Songbad আর্কাইভ

দরপতনের শীর্ষে ফরচুন সুজ

দরপতনের শীর্ষে ফরচুন সুজ
সোমবার (২৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা  বা ২ শতাংশ কমেছে। সোমবার কোম্পানিটি সর্বশেষ ৯৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৩৯ বারে ২ লাখ ৭৯ হাজার ৬৯৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দরপতনে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল। আজ শেয়ারটির দর ৯০ পয়সা  বা ১.৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতনে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৫০ পয়সা বা ১.৯৮ শতাংশ  কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭৩ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।

দরপতনে তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি মনোস্পুল পেপার, ফার্স্ট ফিন্যান্স, আইপিডিসি ফিন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, ফাইন ফুডস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার