Ortho Songbad আর্কাইভ

হাইডেলবার্গ সিমেন্টের নগদ লভ্যাংশ অনুমোদন

হাইডেলবার্গ সিমেন্টের নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড তার বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৭ জুন) ডিজিটাল প্লাটফর্মে হাইডেলবার্গ সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জোস মার্সেলিনো উগার্তের সভাপতিত্বে অনুষ্ঠিত কোম্পানিটির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সূত্র মতে, ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ লভ্যাংশের অনুমোদন দেয়া হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার