Ortho Songbad আর্কাইভ

এজ্ আল-আমিন শরিয়াহ কনজ্যুমার ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

এজ্ আল-আমিন শরিয়াহ কনজ্যুমার ফান্ডের খসড়া প্রসপেক্টাস  অনুমোদন
এজ্ আল-আমিন শরিয়াহ কনজ্যুমার ফান্ডের (ওপেন-এন্ড) খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুন) ৮২৯তম কমিশন সভায় ফান্ডটির অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খসড়া প্রসপেক্টাস অনুমোদন পাওয়া এজ্ আল-আমিন শরিয়াহ কনজ্যুমার ফান্ডের (ওপেন-এন্ড) প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘এজ্ এএমসি লিমিটেড’ ২.৫ কোটি টাকা প্রদান করেছে। বাকি ২২.৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ‘এজ্ এএমসি লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক।

মুল সাইট থেকে

পুজিবাজার