Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইন পুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির মোট ৩৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি মোট ৬৮ লাখ ৪৮ হাজার ৮৩৩টি শেয়ার হাতবদল করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

বেক্সিমকো লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির  ২২ লাখ  ২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস। কোম্পানিটির ৮৮ লাখ ২৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২ কোটি ৫৫ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি ফিন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মুন্নু ফেব্রিক্স, স্যালভো কেমিক্যাল, ইয়াকিন পলিমার ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার