Ortho Songbad আর্কাইভ

এনআরবিসি ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

এনআরবিসি ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি ব্যাংক) লিমিটেডের বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এনআরবিসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে । কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে পরিচালনা পর্ষদ আগামী ১৩ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার