Ortho Songbad আর্কাইভ

সবচেয়ে বেশি দর বেড়েছে মেঘনা ইন্সুরেন্সের

সবচেয়ে বেশি দর বেড়েছে মেঘনা ইন্সুরেন্সের
বুধবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৭টির শেয়ার দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেঘনা ইন্সুরেন্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। আগের কার্যদিবস মঙ্গলবার মেঘনা ইন্সুরেন্সের শেয়ার দর ছিল ৪০ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৪৪ টাকা ৯০ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো সিএনজির ৯.৬১ শতাংশ, এমবি ফার্মা ৮.৬১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.০১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.৪৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ৭ শতাংশ, আজিজ পাইপসের ৬.৫৯ শতাংশ, সোনালী পেপারের ৬.৩৯ শতাংশ, মনোস্পুল পেপারের ৬.২৮ শতাংশ, একমি পেস্টিসাইডের ৬.১৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার