Ortho Songbad আর্কাইভ

ব্লক মার্কেটে ৬৬ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৬৬ কোটি টাকার লেনদেন
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (২৯ জুন) ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৯৪ লাখ ৯৪ হাজার ৬১৮টি শেয়ার ৯৭ বার হাত বদলের মাধ্যমে ৬৬ কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

মুল সাইট থেকে

পুজিবাজার