Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং
বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং। আজ কোম্পানিটির ৪০ কোটি ৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বেক্সিমকো লিমিটেড লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪৯ লাখ ১১ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি১৭ লাখ ৮৩ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, তিতাস গ্যাস, ফু-ওয়াং ফুড, সালভো কেমিক্যাল এবং সোনালী পেপার।

মুল সাইট থেকে

পুজিবাজার