Ortho Songbad আর্কাইভ

বছরের শুরুতে আগুন চট্টগ্রাম বিশ্ববদ্যালয়ে

বছরের শুরুতে আগুন চট্টগ্রাম বিশ্ববদ্যালয়ে
আব্দুল হাই রাসেল, চবি থেকে, বুধবার (০১ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ঢাকা হোটেল নামেরখাবার দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হোটেল এর কর্মচারীরা জানান, মধ্যরাতে হঠাৎ হোটলের পাকঘরে আগুন লাগে। এসময় আমরা ও ছাত্ররা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে ছাত্রদের সহযোগিতায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


তবে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে রান্নাঘরের লাকড়ি থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ক্যাম্পাসের একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে ছাত্রদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণেে এসেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার