Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে মঙ্গলবার (৫ জুলাই) স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ও জনতা ইন্স্যুরেন্স লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৬ জুলাই, বুধবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুলাই, বৃহস্পতিবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার