Ortho Songbad আর্কাইভ

সবচেয়ে বেশী দাম বেড়েছে জাহিন স্পিনিংয়ের

সবচেয়ে বেশী দাম বেড়েছে জাহিন স্পিনিংয়ের
সোমবার (৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশী শেয়ারের দাম বেড়েছে জাহিন স্পিনিং লিমিটেডের। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬৯ বারে ৪৯ লাখ ৪৪ হাজার ১৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৮ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা। আজ কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ১১৩ বারে ৭৭ লাখ ২৩ হাজার ৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৭৯ লাখ টাকা।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন কেবলস। আজ কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৮৯০ বারে ১ লাখ ৬৮ হাজার ১৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৬ লাখ টাকা।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইমটেক্সের ৯.৯০ শতাংশ, ইন্ট্রাকোর ৯.৬৬ শতাংশ, খান ব্রাদার্সের ৬.৭১ শতাংশ, এমএল ডাইংয়ের ৬.৫২ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৫.৭১ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৫.৩০ শতাংশ এবং জাহিনটেক্সের শেয়ার দর ৫.০৬ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার