মোবাইল থেকে ব্যাংক হিসাবের লেনদেন সীমা বাড়ল

মোবাইল থেকে ব্যাংক হিসাবের লেনদেন সীমা বাড়ল
মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন মোবাইল থেকে ব্যাংক হিসাবে দৈনিক যত খুশি ততবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা।



মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এ ছাড়া আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।

আগের যেসব নির্দেশনা অপরিবর্তিত থাকবে তা হলো- মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন।

এ ছাড়া একজন গ্রাহক আরেকজনকে মাসে দুুই লাখ টাকা পাঠাতে পারবেন। দৈনিক একজন গ্রাহক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। আর এমএফএস হিসাবে জমা রাখতে পারবেন সর্বোচ্চ তিন লাখ টাকা। ব্যক্তি থেকে আরেক ব্যক্তির হিসাবে (পিটুপি) দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে দুুুই লাখ টাকা পাঠানো যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান