সৌদি পৌঁছেছেন ৬০ হাজারেরও বেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৬০ হাজারেরও বেশি হজযাত্রী
বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার হজ ফ্লাইট শেষ হয়েছে।‌ মঙ্গলবার (৫ জুন) পর্যন্ত গত ৩২ দিনে ১৬৫টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজযাত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনের তথ্যানুযায়ী—১৬৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৩০ হাজার ৩৬৩ জন হজ যাত্রী পরিবহন করেছে।

এছাড়া সৌদি এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটের মাধ্যমে ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪টি ফ্লাইটের মাধ্যমে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী পরিবহন করা হয়েছে।

অন্যদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ নয়জন ও নারী চারজন। সর্বশেষ মঙ্গলবার নওগাঁর মো. আব্দুল মোত্তালিব (৫৮) মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর: বিটি ০৬৮৬৭১০।

আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৬০ হাজার জন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো