Ortho Songbad আর্কাইভ

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ জুন,২০২২ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ৩৫ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৫৫ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫০৬ কোটি ৮৮ লাখ টাকা।

বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২২) কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা।

আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ১ কোটি ৭৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫০৬ কোটি ৮৮ লাখ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার