সপ্তাহজুড়ে অনাগ্রহের শীর্ষে কাট্টালি টেক্সটাইল

সপ্তাহজুড়ে অনাগ্রহের শীর্ষে কাট্টালি টেক্সটাইল
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৭টির শেয়ারদর কমেছে।  এর মধ্যে কাট্টালি টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কাট্টালি টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৯.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৮.৫৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কাট্টালি টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ৮.৫৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.৫৮ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.৪৪ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৬.১৫ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৬.০২ শতাংশ, নাভানা সিএনজির ৫.৮৩ শতাংশ, লুব-রেফের ৫.২৫ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫.০৮ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.০৭ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন