Ortho Songbad আর্কাইভ

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
কানাডায় সড়ক দুর্ঘটনায় আসিফ সৈয়দ (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কানাডার অটোয়া হাইওয়েতে নিয়ন্ত্রণ আসিফের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটির চালক ছিলেন আসিফের চাচাতো ভাই নওশাদ সৈয়দ। গুরুতর অবস্থায় তাকে অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি লেখাপড়া শেষ করে আসিফ সৈয়দ চাকরিতে যোগ দিয়েছেন। তার বাবার নাম আসলাম সৈয়দ। নিহতের বাড়ি বাংলাদেশের বগুড়া জেলার বাদুরতলায়।

মুল সাইট থেকে

পুজিবাজার