মুনাফায় ফিরেছে আইসিবি ইসলামিক ব্যাংক

মুনাফায় ফিরেছে আইসিবি ইসলামিক ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক মুনাফায় ফিরেছে। টানা কয়েক বছর লোকসানে ছিলো কোম্পানিটি। তবে চলতি হিসাবববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) মুনাফায় ফিরতে সক্ষম হয়েছে ব্যাংকটি। ব্যাংকটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল (১৪ জুলাই) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে আইসিবি ইসলামিক ব্যাংক শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান দিয়েছিল ১৭ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) ব্যাংকটি শেয়ার প্রতি ১৩ পয়সা লোকসান দিয়েছিল। প্রথম দুই প্রান্তিক তথা হিসাববছরের প্রথমার্ধ শেষে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ২ পয়সা। গত বছর এই সময়ে শেয়ার প্রতি ৩২ পয়সা লোকসান হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন