Ortho Songbad আর্কাইভ

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে। আর দর বেড়েছে মাত্র ৩ খাতে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিরামিক খাতে। এই খাতে ২ দশমিক ৭ শতাংশ দর কমেছে। সাধারণ বিমা খাতে ২.৫ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইটি খাতে ২ দশমিক ৪ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ২ দশমিক ৩ শতাংশ, সিমেন্ট ও টেলিকমিউনিকেশন খাতে ১ দশমিক ৭ শতাংশ,সেবা-আবাসন খাতে ১ দশমিক ৫ শতাংশ, বিবিধ খাতে ১ দশমিক ১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৯ শতাংশ, ট্রাভেল খাতে দশমিক ৮ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫ শতাংশ, জীবন বিমা, ফার্মা ও প্রকৌশল খাতে দশমিক ৪ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৩ শতাংশ, ব্যাংক ও আর্থিক খাতে দশমিক ১ শতাংশ দর কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার