Ortho Songbad আর্কাইভ

প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে

প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন মঙ্গলবার (১৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৮৫ পয়সা আয় হয়েছিল।

এছাড়া, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৩ টাকা ১১ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৫৩ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার