Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক হাজার ৩৬৫ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ৮ কেজি ৭৫ গ্রাম গাঁজা ও ২৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার