লাফার্জহোলসিমের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ১৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার (২০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
অন্তর্বর্তী ডিভিডেন্ডের জন্য আগামী ১১ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লাফার্জহোলসিমের শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৯৬ পয়সা।
অপরদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা।
৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৪১ পয়সা।