Ortho Songbad আর্কাইভ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার অর্ধশতাধিক

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার অর্ধশতাধিক
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে নয় হাজার ২৯৩ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, নয় কেজি ৯৪৮ গ্রাম গাঁজা, ৩৮ বোতল ফেনসিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

বুধবার (২০ জুলাই) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার