Ortho Songbad আর্কাইভ

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করল তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করল তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। যেখানে গত অর্থবছরের একই সময়ে (এপ্রিল’২১-জুন’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৫৬ পয়সা।

এছাড়া, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। যেখানে গত অর্থবছরের একই সময়ে (জানুয়ারি, ২১-জুন, ২১) শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ১ টাকা ১১ পয়সা।

আর, ৩০ জুন, ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ৪২ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২১ কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ১৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার