Ortho Songbad আর্কাইভ

মাছ রপ্তানির প্রতি নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মাছ রপ্তানির প্রতি নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশে মৎস্য সম্পদ রপ্তানির প্রতি নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ রোববার ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশে আমাদের মাছের অনেক সুনাম ও চাহিদা রয়েছে। উৎপাদন বাড়িয়ে নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে। সরকার এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবে।’

মুল সাইট থেকে

পুজিবাজার