বিএসইসির বিশ্বব্যাপী বিনিয়োগ আকর্ষণ সেমিনার আজ সন্ধ্যায়
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্লুমবার্গ এল.পি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘জাতীয় ব্র্যান্ডিং: বিশ্বব্যাপী নতুন প্রতিভা এবং বিনিয়োগের আকর্ষণ’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
রোববার (২৪ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সেলিব্রেটি হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
আরও জানা যায়, এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান এবং বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।
এছাড়া এ সেমিনারে সরকারি ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেবেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ব্লুমবার্গের আঞ্চলিক কৌশলের প্রধান মি. অ্যান্ড্রু বগস। তারপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।