ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৫ কোটি ৭৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৫ কোটি ৮৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে আছে বিকন ফার্মা। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৩২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও প্রাইম ইন্সুরেন্সের ২ কোটি ১১ লাখ টাকার, জিএসপি ফাইনান্সের ২ কোটি ৫ লাখ ৬৩ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ১ কোটি ৭৫ লাখ ৮৬ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৫১ লাখ ২ হাজার টাকার, সানলাইফ ইন্সুরেন্সের ৮৯ লাখ ২৫ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৫০ লাখ ২০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩৮ লাখ ৩২ হাজার টাকার, মতিন স্পিনিংয়ের ২৯ লাখ ৫৪ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ২৭ লাখ ৫৬ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৭ লাখ ৩৬ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ২৫ লাখ ৫০ হাজার টাকার, সোনালী পেপারের ১৮ লাখ ৭৪ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৭ লাখ ২৬ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৩ লাখ ৯৮ হাজার টাকার, জাহিন স্পিনিংয়ের ১২ লাখ ৫০ হাজার টাকার, ফারইস্ট লাইফের ১১ লাখ ২৫ হাজার টাকার, ইস্টার্ন ক্যাবলসের ১০ লাখ ২৩ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ৮ লাখ ৭৫ হাজার টাকার, ইউনিক হোটেলের ৮ লাখ ৭ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৭ লাখ ৯২ হাজার টাকার, তিতাস গ্যাসের ৭ লাখ ১৬ হাজার টাকার, এপেক্স ফুটওয়্যারের ৫ লাখ ৫৯ হাজার টাকার, রানার অটোর ৫ লাখ ২৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫ লাখ ৩ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন