বিভিন্ন স্থানে ব্যাংক বন্ধ থাকবে বুধবার

বিভিন্ন স্থানে ব্যাংক বন্ধ থাকবে বুধবার
দেশের কয়েকটি এলাকায় পৌরসভা নির্বাচন হবে আগামী বুধবার (২৭ জুলাই)। নির্বাচন ঘিরে এদিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, দেশের চারটি পৌরসভায় (জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল, জামালপুরের দেওয়ানগঞ্জ এবং ঢাকার দোহার) আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপ-শাখা থাকলে তা বন্ধ থাকবে।

একইসঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বা উপ-শাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশনায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি