Ortho Songbad আর্কাইভ

ট্রাস্টি সভার তারিখ ঘোষণা ৫ মিউচ্যুয়াল ফান্ডের

ট্রাস্টি সভার তারিখ ঘোষণা ৫ মিউচ্যুয়াল ফান্ডের
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফান্ডগুলোর মধ্যে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৩১ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৩১ জুলাই বিকাল ৩টা ০৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৩০ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৩১ জুলাই এপ্রিল বিকাল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এল.আর গ্লোবাল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৩১ জুলাই দুপুর ২টা ৫৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার