Ortho Songbad আর্কাইভ

আইপিডিসি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আইপিডিসি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পনি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৫ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১১ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ১১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার