Ortho Songbad আর্কাইভ

ম্যারিকোর ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

ম্যারিকোর ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকোর পরিচালনা পর্ষদ ৩০ জুন সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ আগস্ট।

কোম্পানিটির প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩২.৬৭ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ৩৪.২৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ১.৬২ টাকা বা ৫ শতাংশ কমেছে।

২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩.০৩ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার