Ortho Songbad আর্কাইভ

ফের বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বাজারে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮১ হাজার ২৯৮ টাকা হয়েছে।

আগামীকাল শুক্রবার (২৯ জুলাই) থেকেই স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মুল সাইট থেকে

পুজিবাজার