Ortho Songbad আর্কাইভ

রূপালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

রূপালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২২ পয়সা।

এছাড়া, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত শেয়ার আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ার আয় (ইপিএস) ছিল ২৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল  ৩৮ টাকা ২৯ পয়সা ।

মুল সাইট থেকে

পুজিবাজার