Ortho Songbad আর্কাইভ

ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ বৃহস্পতিবার (২৮ জুলাই) করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ৬৭ পয়সা।

এছাড়া, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত হয়েছিল ১ টাকা ৪৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার