Ortho Songbad আর্কাইভ

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার (২৯ মে) গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, উক্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৮ পয়সা।

এদিকে, গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট।

মুল সাইট থেকে

পুজিবাজার