Ortho Songbad আর্কাইভ

প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন রোববার (৩১ জুলাই) প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪২ পয়সা।

অর্থাৎ, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬১ পয়সা। গত বছরও প্রথম দুই প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৭৯ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার