জিম্বাবুয়ে সফরে আর খেলা হচ্ছে না সোহানের

জিম্বাবুয়ে সফরে আর খেলা হচ্ছে না সোহানের
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে আর খেলা হচ্ছে না নুরুল হাসান সোহানের। দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে আঙুলে চোট পেয়েছেন টাইগার অধিনায়ক। নতুন নেতৃত্ব পাওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে। এজন্য কুড়ি ওভারের ফরম্যাটের বাকি এক ম্যাচের সঙ্গে গোটা ওয়ানডে সিরিজে মাঠে নামা হচ্ছে না তার।

রোববার রাতে ইনজুরির কারণে সোহানের জিম্বাবুয়ে সফর শেষ হওয়ার বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। তাই তিনি আগামী মঙ্গলবারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ এবং আসন্ন ওয়ানডে সিরিজের বাইরে থাকবেন’, যোগ করেন সানি।

ঘটনার সূত্রপাত রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সময়। হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশি পেসার হাসান মাহমুদের করা একটি বল গ্লাভস বন্দি করতে গিয়ে বাম তর্জনীতে চোট পান সোহান। সেখানে চির ধরা পড়েছে।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই টাইগারদের। ৫, ৮ ও ১০ আগস্ট হারারেতেই হবে এই তিন ওয়ানডে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো