Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৯০ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজ। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৭ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৩২ লাখ ৪৮ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপার, মালেক স্পিনিং, ইন্ট্রাকো, আইপিডিসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কেডিএস ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার