Ortho Songbad আর্কাইভ

বার্জার পেইন্টসের প্রথম প্রান্তিক প্রকাশ

বার্জার পেইন্টসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৮৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৬ টাকা ৯ পয়সা।

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ২৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ২৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪৭ টাকা ২৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার