Ortho Songbad আর্কাইভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই বিআইএফসির

মূল্য সংবেদনশীল তথ্য নেই বিআইএফসির
শেয়ারে অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানে না পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৩ আগস্ট  নোটিশ পাঠায়। যার উত্তরে কোম্পানিটি ডিএসইকে জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ডিএসইতে গত ৫ জুলাই বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) শেয়ার দর ছিল ৬ টাকা ৪০ পয়সা। গতকাল ৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়। যার ফলে কোম্পানিকে নোটিশ দেয় ডিএসই।

মুল সাইট থেকে

পুজিবাজার