ইতিবাচক ধারায় ফিরেছে রেমিট্যান্স: গভর্নর

ইতিবাচক ধারায় ফিরেছে রেমিট্যান্স: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি ইতিবাচক ধারায় আসতে শুরু করেছে। আগামী দু-এক মাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে। এদিকে রেমিট্যান্স ইতিবাচক ধারায় ফিরেছে, আমদানি কমেছে বলে মন্তব্য করেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক প্রতিষ্ঠানে অনাস্থার বিষয়টি সবার জানা। তবে এটা যাতে ব্যাংকখাতে না হয় সেজন্য নানা পদক্ষেপ নিয়েছি। আমরা আগে ব্যাংকগুলোয় আস্থা আনতে কাজ করছি। ব্যাংকের পরই আর্থিক প্রতিষ্ঠানে হাত দিতে চাই।

টাকা পাচার নিয়ে তিনি বলেন, আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং নিয়ে টাকা পাচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়েও কাজ করা হচ্ছে। বড় ধরনের কোনো অনিয়ম হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আহম্মেদ জামাল, কাজী সাইদুর রহমান, একেএম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মোহাম্মদ নাসের, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, নির্বাহী পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক ও সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি