Ortho Songbad আর্কাইভ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে

ডিএসইতে পিই রেশিও বেড়েছে
শেষ সপ্তাহে অর্থাৎ ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের সপ্তাহের চেয়ে বেড়েছে দশমিক ৫৭ পয়েন্ট বা ৪ দশমিক ১৯ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, সপ্তাহ শেষে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ১৬ পয়েন্টে। যেখানে আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৩ দশমিক ৫৯ পয়েন্ট।

 

 

মুল সাইট থেকে

পুজিবাজার