শেয়ার হস্তান্তরের ঘোষণা আল-আরাফাহ ব্যাংকের উদ্যোক্তার
শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ হারুন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর তথ্য মতে, আল-আরাফাহ ব্যাংকের উদ্যোক্তা হারুনের কাছে থাকা ২ কোটি ১৪ লাখ ২২ হাজার ২২৪ টি শেয়ারের থেকে উপহার হিসাবে ১ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টি শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার ছেলে কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার আনোয়ার হোসেনকে।
মোহাম্মদ হারুন আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে হস্তান্তর করবেন বলে জানা গেছে।