ইসলামিক ফাইন্যান্সের এমডি ও সিইও হলেন মোশারফ হোসেন

ইসলামিক ফাইন্যান্সের এমডি ও সিইও হলেন মোশারফ হোসেন
পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন।

রোববার (৭ আগষ্ট) ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও পদে যোগ দেন তিনি। আইএফআইএল-এ যোগদানের পূর্বে মোশারফ হোসেন ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, মোহাম্মদ মোশারফ হোসেন ১৯৮৭ সালে উত্তরা ব্যাংক লিমিটেডে প্রবেশনারী অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। উত্তরা ব্যাংকে দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে তিনি প্রধান ঝুঁকি কর্মকর্তা, ক্রেডিট প্রধান, শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, লোকাল অফিস ইনচার্জ ও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন। উত্তরা ব্যাংক লিমিটেডে পেশাগত জীবনের শেষভাগে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি দেশে ও বিদেশে বহু পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো