তেজগাঁও-লালবাগ বিভাগে নতুন ডিসি

তেজগাঁও-লালবাগ বিভাগে নতুন ডিসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও লালবাগ বিভাগে নতুন উপ-কমিশনার (ডিসি) পদায়ন দেওয়া হয়েছে।

সোমবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের ডিএমপির দুই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেনকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়াও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হককে।

এর আগে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা জেলা রেঞ্জ পুলিশে দায়িত্ব পালন করছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো