Ortho Songbad আর্কাইভ

আল-আরাফাহ ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

আল-আরাফাহ ব্যাংকের লভ্যাংশ অনুমোদন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২১ সালে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান সভাপতিত্বে ভার্চ্যুয়াল প্লাটফর্মে এ এজিএম অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় ২০২১ সালে আমানতে ৮.৩৬ শতাংশ এবং বিনিয়োগে ৯.১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২১ সালে ১.৯৬ টাকায় দাঁড়িয়েছে। বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষকদের প্রতিবেদন, ২০২১ সালের ব্যালেন্স শীট এবং ব্যাংকের পরবর্তী বার্ষিক সাধারন সভার সমাপ্তিকাল পর্যন্ত সময়ের জন্য ব্যাংকের নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।

এ সময় পর্ষদের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আব্দুল মালেক মোল্লা, হাফেজ মোঃ এনায়েত উল্যা, আহামেদুল হক, নিয়াজ আহমেদ, মোহাম্মদ এমাদুর রহমান, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, মোঃ লিয়াকত আলী চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আমির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোঃ মাহমুদুর রহমান সভায় এজেন্ডা উপস্থাপন করেন।

 

মুল সাইট থেকে

পুজিবাজার