Ortho Songbad আর্কাইভ

গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি বৃহস্পতিবার (১১ আগস্ট) ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

জানা যায়, ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২১-২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

ঘোষিত লভ্যাংশ প্রদানের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৭২ পয়সা। সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১০ টাকা ৭৯ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার