Ortho Songbad আর্কাইভ

সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ট্রাস্টি বৃহস্পতিবার (১১ আগস্ট) ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

জানা যায়, ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন ২০২২-এ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

লভ্যাংশ প্রদানের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর। ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৮৪ পয়সা। সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১২ টাকা ৩৯ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার